ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • দেশের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা

    দেশের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কিছুস্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং এর কাছাকাছি ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম ও মেঘালয় প্রদেশের সকল স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।

    ভারী বৃষ্টিপাতের ফলে এসব অঞ্চলে আকস্মিক বন্যা হতে পারে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তর তথ্যসূত্রে জানা গেছে।

    রবিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া এক পূর্বাভাসে জানা যায়, ব্রক্ষ্মপুত্র-যমুনা নদ ও নদীর পানি বাড়ছে।  আগামী তিনদিন পর্যন্ত এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় হ্রাস পেতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

    গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, ডালিয়ায় ১৪৩ মিলিমিটার, রাজশাহী ও জামালপুরে ১০০ মিলিমিটার, ফরিদপুরে ৯৬ মিলিমিটার, কুমিল্লায় ৭০ মিলিমিটার। দেশের ১০১টি পানি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৫৮ টি, হ্রাস পেয়েছে ৩৮ টি এবং অপরিবর্তিত রয়েছে ৪ টি’তে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ