ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • পুলিশ সদস্যদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস

    পুলিশ সদস্যদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজীর আহমেদের যোগদানের প্রথম বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়ে পুলিশ সদস্যদের জন্য হ্রাস করা ভাড়ায় চালু হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাস সার্ভিস।

    আজ শুক্রবার বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

    পোস্টে বলা হয়, নিয়োগের প্রথম বছর পূর্তিতে আইজিপি ড.বেনজীর আহমেদের বিশেষ উদ্যোগে বাংলাদেশ পুলিশের সদস্যদের কল্যাণের জন্য দূরপাল্লার যাত্রায় হ্রাসকৃত ভাড়ায় চালু হতে যাচ্ছে “বাংলাদেশ পুলিশ বাস সার্ভিস”।

    বাংলাদেশ পুলিশের সকল অফিসার, ফোর্স ও তাদের পরিবারের সদস্যগণ ( কেবলমাত্র স্ত্রী /স্বামী ও সন্তান) এই বাস সেবাটি নিতে পারবেন।

    আরও জানানো হয়, পুলিশ সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইন, পিওএম মিরপুর থেকে প্রতি বৃহস্পতিবার বিকেল ৫টায় বিভাগীয় শহরগুলোর উদ্দেশে এই বাস ছেড়ে যাবে। এছাড়া বিভাগীয় শহরের মেট্রোপলিটন পুলিশ লাইন, জেলা পুলিশ লাইনস থেকে প্রতি শনিবার দুপুর দুইটার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে বাস।

    গত বছরের ৮ এপ্রিল তৎকালীন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদকে এক আদেশের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ