ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • পাড়া-মহল্লায় অভিযান চালাবে র‌্যাব

    পাড়া-মহল্লায় অভিযান চালাবে র‌্যাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাড়া-মহল্লায় র‌্যাবের অভিযান চলবে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

    তিনি বলেছেন, ‘গতকাল আমরা বলেছি, যারা পাড়া-মহল্লাতেও জমায়েত হওয়ার  চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও র‍্যাব অভিযান পরিচালনা করবে। গতকাল থেকেই পাড়া-মহল্লাতে অভিযান শুরু করেছি। পাড়া-মহল্লার ভেতরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, মাইকিং করা হয়েছে এবং মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া পাড়া-মহল্লার বিভিন্ন চায়ের দোকানে বসে অনেক লোককে চা খেতে দেখেছি। তাদেরকে অনুরোধ করা হয়েছে বাসায় থাকার জন্য।’

    রোববার (৪ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা, সোনারগাঁ জনপথ রোডের যমযম টাওয়ারের সামনে করোনার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের পদক্ষেপ ও কার্যাবলি নিয়ে স্পট ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

    কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘কঠোর লকডাউনকে পুঁজি করে যারা মাদক ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    খন্দকার আল মঈন আরো বলেন, ‘দেশব্যাপী চলমান সাত দিনের কঠোর লকডাউনের গতকাল তৃতীয় দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় সারা দেশে ২৭৭ জনকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব। সারা দেশে ৩১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অর্থদণ্ড প্রদান করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ