ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • আনোয়ার হোসেন আনু সভাপতি ও সম্পাদক মাহবুবুর রহমান

    ঝালকাঠি জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন 

    ঝালকাঠি জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে জাতীয় পার্টি ঝালকাঠি জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

    বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

    সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহাসিন উল ইসলাম হাবুল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল জলিল এবং মোহাম্মদ আব্দুল হান্নান।

    এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম গফুর, যুগ্ম সদস্য সচিব আক্তার রহমান সপ্রু, বরিশাল জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কামরুজ্জামান চৌধুরী কামাল, যুবসংহতির সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, জাতীয় কৃষক পার্টির সভাপতি মোসলেম ফরাজী, বরিশাল জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম মাস্টার, বরিশাল মহানগর জাতীয় তরুণ পার্টির সভাপতি জুম্মান হায়দার, জাতীয় যুবসংহতির নেতা মোহাম্মদ হান্নান ও ডালিম হাওলাদারসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ঝালকাঠি জেলা ও উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ ।

    সম্মেলনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনুকে ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সভাপতি এবং মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ