ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম

     কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন নবাগত হাফেজ হাফিজুল ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ‘জমাদ্দার বাড়ি নূরানী ও হাফিজি মাদরাসা কমপ্লেক্স’ থেকে প্রথম শিক্ষার্থী হিসেবে সম্পূর্ণ পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করায় নবাগত হাফেজ মো. হাফিজুল ইসলামকে এক জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা কমপ্লেক্স মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ​মাদরাসা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম জমাদ্দারের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।

    ​সংবর্ধিত হাফেজ মো. হাফিজুল ইসলাম স্থানীয় বাসিন্দা প্রবাসী মোহাম্মদ আউয়াল জমাদ্দারের ছেলে। প্রতিষ্ঠানটির সূচনা থেকে এই প্রথম কোনো শিক্ষার্থী হিফজ সমাপ্ত করায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

    ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনির হোসেন জমাদ্দার, কাঁঠালিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সবুজ বেপারি এবং আওরাবুনিয়া সাতঘর এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. শহিদুল ইসলাম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন।

    ​বক্তারা বলেন, কোরআনের হাফেজরা সমাজের আলোকিত মানুষ। এই প্রতিষ্ঠানের প্রথম হাফেজ হিসেবে হাফিজুল ইসলামের এ সাফল্য অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রেরণা জোগাবে।

    ​উল্লেখ্য, জমাদ্দার বাড়ি নূরানী ও হাফিজি মাদরাসা কমপ্লেক্সে বর্তমানে ৪০ জন শিক্ষার্থী আবাসিক সুবিধা নিয়ে পড়াশোনা করছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে আরও সমপ্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন