ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায় আন্তঃজেলা ডাকাত সর্দারসহ গ্রেফতার ৬ বিসিসিতে মশক নিধনে বরাদ্দ বাড়লেও কমছে না মশার উপদ্রব বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের ‘ঘরবাড়ি’ যেন জেলহাজত! বরিশাল নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২   আমতলীতে সড়ক ধসে মাছের ঘেরে  বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক
  • হিজলায় আন্তঃজেলা ডাকাত সর্দারসহ গ্রেফতার ৬

    হিজলায় আন্তঃজেলা ডাকাত সর্দারসহ গ্রেফতার ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ১১টি মামলার আসামি ধলু বেপারীকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। 

    শনিবার(৫ সেপ্টেম্বর) হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের বিশর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ধলু ওই গ্রামের বাসিন্দা। 

    পুলিশ সূত্রে জানা গেছে, আসামি বিশর গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধলুর বিরুদ্ধে ৬টি গরু চুরি, ৩টি ডাকাতি, ১টি অস্ত্র মামলা, মাদক মামলাসহ সর্বমোট ১১টি মামলা চলমান রয়েছে। 

    এছাড়াও পুলিশের বিশেষ অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদক সেবনকারী গ্রেফতার করা হয়েছে। মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক সেবনকারী ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

    হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ