ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১

ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মুরগীবাহী পিকআপ সড়কের পাশে গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই গাড়ির হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চালকসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) ভোর রাতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ড-১২-০৭৪২ নম্বরের একটি দ্রুতগামী পিকআপ মুরগী নিয়ে যাওয়ার পথে খেজুরতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান হেলপার মো. ইমরান (৪০)। ইমরান পটুয়াখালীর দশমিনা এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় আহত চালকসহ অন্য তিনজনকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ