ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা

     উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাংবাদিকদের পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং এলাকার অনিয়ম-দুর্নীতি ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় নিয়ে উজিরপুর প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৯ আগস্ট) সকালে উজিরপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, স্থানীয় বিভিন্ন সমস্যা এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

    আহবায়ক সৈয়দ জাহিদ আলমের সভাপতিত্বে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের কথা বলা, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনমত তৈরি করা এবং সমাজের অসঙ্গতি তুলে ধরাও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনো চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।

    সভায় আরও বক্তব্য দেন মো. নুরুল ইসলাম, মো. মহসিন মিঞা লিটন, আলহাজ মো. নাসির উদ্দিন বালি, আহমেদুল কবির বিপ্লব মোল্লা, সৈয়দ নাজমুল ইসলাম, এমদাদুল কাশেস সেন্টু, মো. নাসির উদ্দিন শরীফ, বি.এম রবিউল ইসলাম, সরদার মো. সোহেল, মো. সোহাগ হাওলাদার, মো. কাওছার হোসেন, নুরুল ইসলাম আসাদ ।

    এ সময় প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ জাহিদ আলম এবং সদস্য সচিব মাহাবুবুর রহমান সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

    সভায় সদস্য রফিকুল ইসলাম, আহাদ হোসেন, বাহারুল ইসলাম, শফিকুল ইসলাম ও সানজিদুল ইসলাম মিঠুসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

    বক্তারা আরও বলেন, উজিরপুরের মানুষের অধিকার, এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন জনস্বার্থের বিষয় সংবাদে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ঐক্য বজায় রেখে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

    সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ