ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন

    বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। 

    গত ২৪ আগস্ট বিকেল ৩টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান অতিথি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। 

    এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহেদুল হক শামীম, সাধারণ সম্পাদক ড. কে. এম. আই. মন্টি এবং কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও মুক্তিযোদ্ধা দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুমোদিত বরিশাল দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক হয়েছেন হাবিবুর রহমান মিল্টন ও সদস্য সচিব ‍গোলাম মুক্তাদির মুরাদ এবং  সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট এনামুল হক চিশতী অনুপকে মনোনীত করা হয়েছে।

    অপরদিকে বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক হয়েছেন ইঞ্জিনিয়ার মো. জুয়েল, সদস্য সচিব আরিফুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমানুজ্জামান খান এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক তৌফিকুর রহমান বিপ্লবকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

    নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ