ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • ঝালকাঠিতে সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মামলা, আটক মা

    ঝালকাঠিতে সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মামলা, আটক মা
    গ্রেপ্তার লাকী আক্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যা সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় সেই মায়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন শিশুর বাবা সাইদুল ইসলাম। 

    শনিবার (১১ জুলাই) বিকেলে তিনি নলছিটি থানায় একটি এজাহার দায়ের করেন।

    এজাহারে তার সাবেক স্ত্রী লাকি আক্তারকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পরই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

    এ ব্যাপারে সাইদুল ইসলাম বলেন, এক মাস আগে তার সঙ্গে আমার ডিভোর্স হয়েছে। সে আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে তাকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন।

    আমার মেয়ে সাঁতার জানে না কিন্তু স্ত্রী সাঁতার জানে। যদি সেখানের লোকজন দুইজনকে উদ্ধার না করতো তাহলে আমার মেয়ে পানিতে ডুবে মারা যেত আর স্ত্রী বেঁচে যেতেন।
     
    উল্লেখ্য গত শুক্রবার রাত ৯টার দিকে নলছিটি পৌর এলাকার বাসিন্দা সাইদুল ইসলামের সাবেক স্ত্রী লাকি আক্তার তার পাঁচ বছরের কন্যা সন্তান নিয়ে নলছিটির ফেরিঘাট এলাকা থেকে নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা দ্রুত তাদের দু'জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

    নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, পাঁচ বছরের  সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় ওই মেয়ের বাবা একটি এজাহার দিয়েছেন। আমরা মামলা হিসেবে সেটিকে রুজু করে লাকি আক্তারকে গ্রেপ্তার করেছি। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ