ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা
  • শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর   

    শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর   
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। পরে স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতায় মা ও মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

    উদ্ধার হওয়া ওই নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের  আদম আলীর ছেলে সাইদুল ইসলামের স্ত্রী।

    প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি পাঁচ বছরের কন্যা সন্তানকে নিয়ে নলছিটি ফেরিরঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রæত নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। পরে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন তাঁরা। এতে মা ও মেয়ে দুজনই সুস্থ হয়। 


    লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই তাঁর স্বামীর সঙ্গে কলহ লেগে থাকতো। কিছুদিন আগে তাঁর স্বামীকে তিনি ডিভোর্স দেন। পরে তাঁর মেয়েকে নেওয়ার জন্য বিভিন্ন চাপ প্রয়োগ করতে থাকেন স্বামী। এ কারণে দুশ্চিন্তায় ভেঙে পড়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

    এ বিষয়ে সাইদুল ইসলাম বলেন, কি কারণে লাকি নদীতে ঝাপ দিছিল, তা আমার জানা নেই। আমি নিজেই এখন দুশ্চিন্তায় ভুগছি।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ