ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

    ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে তীব্র গরমে অসহনীয় লোডশেডিং, গ্রাহক হয়রানি এবং বিদ্যুৎ অফিসের নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায়  প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সোসাইটি এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


    মানববন্ধনে অংশ নিয়ে গ্রাহকরা অভিযোগ করেন, গত কয়েক সপ্তাহ ধরে ঝালকাঠি জেলাজুড়ে দিন-রাত ঘন ঘন লোডশেডিং চলছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায়ও সমস্যায় পড়তে হচ্ছে।

    গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহের সংকটের পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি, নানা প্রশাসনিক অনিয়ম এবং ভূতুড়ে বিলের অভিযোগ দীর্ঘদিনের। এসব সমস্যার কারণে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহকরা।

    ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, জিয়াউল হাসান পলাশ, সরকারি খাস জমি রক্ষা আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম খান, সাংবাদিক জহিরুল ইসলাম জলিল, সিপিবির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, মানব কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক উজ্জ্বল রহমান ও কনা আক্তার। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ