ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা
  • মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে

    মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন। 

    শনিবার সকাল থেকে কাজ বন্ধ করে শ্রমিকদের ধর্মঘট চলছে। আকশ্মিক এ ধর্মঘট এ কর্মসূচি ডাকার কারনে জেলা সদরের সকল মিল কারখানা ও বড় বড় ব্যাবসায় প্রতিষ্ঠানের কাচামাল এবং ব্যাবসায়িক পন্য আনা নেওয়া বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয় কারখানা এবং ব্যাবসাপ্রতিষ্ঠানের জন্য আসা কাচামালসহ বিভিন্ন পন্যের কার্গোজাহাজ এবং শতাধিক ট্রাকের মালামার খালাস করতে পা পেরে ভোগান্তি পরেছেন চালকরা। 

    শ্রমিকার জানায়, তাদের মজুরি পুননির্ধারণের সময়সীমা গত ৯ মাস আগে শেষ হলে আদ্যবধি তা না করে বিভিন্ন ভাবে কালক্ষেপন করছে স্থানীয় চেম্বার অব কমার্চ এবং ব্যাবসায়ীরা। পুরাতন মজুরির হারে কাজ করে তাদের দৈনিক পাঁচশত টাকাও থাকে না। প্রতিদিন হারভাঙ্গা খাটুনি খেটেও এ দিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের। তাই তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার না করার হুসিয়ারি দেন শ্রমিক নেতারা।

    ঝালকাঠি হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস হাওলাদার বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মালিক পক্ষ কোনভাবেই মানছেন না। তাই বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি না মানলে ধর্মঘট চলবে। 

    এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক কারখানা মালিক বলেন, শ্রমিকরা যাতে ভালো থাকে, মালিকরা সবসময় সে চিন্তাই করে। কিন্তু অতিরিক্ত কিছু দাবি করলে কিভাবে তা পূরণ করা হবে? আমাদেরও ব্যবসা-বাণিজ্য বেশি ভালো নেই। তাই সবাইকেই সমন্বয় করে চলতে হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ