ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আমতলীতে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুইজনের মৃত্যু

    আমতলীতে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুইজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে এক রাজমিস্ত্রী ও তাকে উদ্ধার করতে গিয়ে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। 

    বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ইউসুফের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। 

    নিহতরা হলেন রাজমিস্ত্রী জাহিদুল ইসলাম হাওলাদার (৪২) এবং ওয়ার্কশপ মালিক জাফর হাওলাদার (৪৫)।

    স্থানীয়দের বরাতে জানা যায়, ভবনের মাটির নিচে নির্মিত সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে প্রথমে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন জাহিদুল। কিছুক্ষণ পর ভেতরে তার অচেতন হয়ে পড়ার শব্দ শুনে তাকে উদ্ধার করতে নামে জাফর। এরপর তিনিও অচেতন হয়ে পড়েন।

    খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকটি ভেঙে দুজনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে।

    ঘটনার পর থেকে নির্মাণাধীন ভবনের মালিক মাওলানা মো. ইউসুফ পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ