ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • আনোয়ারা দক্ষিণ শোলকাটা গ্রামে মন্দিরে চুরি

    আনোয়ারা দক্ষিণ শোলকাটা গ্রামে মন্দিরে চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম আনোয়ারা উপজেলা দক্ষিণ শোলকাটা গ্রামের শ্রী শ্রী লোকনাথ মন্দিরের চুরির ঘটনা ঘটছে। বুধবার (২৯ই জুন) দিবাগত রাতে কে বা কাহারা মন্দিরের দরজা ভেঙ্গে দান বাক্সের টাকা, মন্দিরের সামনে থাকা বড় ঘন্টা সহ মন্দিরের পূজার সকল প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। মন্দিরটিতে গত দুইমাস আগেও চুরির ঘটনা ঘটে ছিল। 

    চুরির এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জওহরলাল সিকদার জানান, মন্দিরটির তালা ভেঙে কে বা কাহারা দান বাক্সের টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। সকালে মন্দিরে পূজা দিতে আসলে মন্দিরের  তালা ভাংচুর অবস্থায় দেখতে পাই। পরে দেখা যায়, মন্দির থেকে দান বাক্স ভেঙে সব টাকা পয়সা ও পূজার সব সামগ্রী নিয়ে গেছে। তিনি আরো বলেন, আনোয়ারায় কয়েক মাসের ব্যবধানে বেশ কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। 

    থানা পুলিশ কয়েকজন আসামিকে গ্রেফতার ও করেছিল। এরপর ও চুরির ঘটনায় আমরা খুব মর্মাহত। আমরা থানায় অভিযোগ করেছি। এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এ ব্যাপারে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি খুব দ্রæত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ