ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার
  • মেহেন্দিগঞ্জে ট্রলারে ডাকাতি!

     মেহেন্দিগঞ্জে ট্রলারে ডাকাতি!
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল থেকে মেহেন্দিগঞ্জে যাওয়ার পথে চরমোনাই খালের মোহনায় মেহেন্দিগঞ্জগামী পাতারহাট ‘পরিবহন’ নামের একটি মালবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার (২১ মে) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগীদের অভিযোগ, একদল ডাকাত প্রথমে জেলে সেজে ট্রলারে ওঠে। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে ট্রলারের মাঝি ও শ্রমিকদের জিম্মি করে মারধর চালায়।

    এ সময় ট্রলার থেকে নগদ টাকা ও ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। জানা গেছে, শাহজাহান মাঝির মালবাহী ট্রলারটি বরিশাল থেকে তেল, চিনি, আটা ও বিভিন্ন মুদি-মনোহারী পণ্য নিয়ে পাতারহাট বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

    ঈদুল আজহা উপলক্ষে ট্রলারটিতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল। তবে ডাকাতরা ট্রলারের কোনো মালামাল না নিয়ে শুধু নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর নৌপথে চলাচলকারী ট্রলার মাঝি, শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই বরিশাল-মেহেন্দিগঞ্জ নৌরুটে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় ডাকাতির ঝুঁকি বেড়েছে।

    ব্যবসায়ী ও স্থানীয়রা নৌপথে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার এবং ট্রলারচালক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

    তবে ডাকাতির বিষয়ে জানতে চাইলে বরিশাল নৌ-থানা পুলিশের অফিসার ইনচার্জ মাহাবুব ইসলাম জানান, তাদের কাছে এ সংক্রান্ত কোন অভিযোগ আসেনি। তবে খোঁজ নিয়ে দেখবেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ