ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • মুলাদীতে জেলেসহ নৌকা ডুবিয়ে দিল নৌ পুলিশ, বিক্ষোভ

    মুলাদীতে জেলেসহ নৌকা ডুবিয়ে দিল নৌ পুলিশ,  বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মুলাদীতে চাঁদা না পেয়ে জেলেসহ একটি মাছ ধরার নৌকা ডুবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হিজলা নৌ পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় বিক্ষুব্ধ জেলেরা নৌ পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন।

    অভিযোগ রয়েছে, গত সোমবার (১৮ মে) বিকেলে হিজলা নৌ পুলিশ সদস্যরা মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ভেদুরিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি জেলে নৌকা ডুবিয়ে দেন। এতে নৌকায় থাকা জেলে তারেক পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয় জেলেরা জাল ফেলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপর জেলে ছাব্বির সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

    ভেদুরিয়া গ্রামের বাসিন্দা বাবুল হাওলাদার অভিযোগ করেন, হিজলা নৌ পুলিশ সপ্তাহে তিন থেকে চার দিন জয়ন্তী নদীর ভেদুরিয়া ও ব্যাপারীর হাট এলাকায় অভিযান চালিয়ে জেলেদের কাছ থেকে টাকা আদায় করে। ১৮ মে বিকেলে তাঁর ছেলে ছাব্বির ও তারেক টাকা দিতে অস্বীকৃতি জানালে নৌ পুলিশ তাদের নৌকা ডুবিয়ে দেয়।

    চরকালেখান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মজিবর খান বলেন, মুলাদী উপজেলার সীমানায় দায়িত্ব পালন করে নাজিরপুর নৌ পুলিশ। অথচ হিজলা নৌ পুলিশ সেখানে অবৈধভাবে অভিযান চালিয়ে বিভিন্ন জেলের কাছ থেকে টাকা নিয়েছে। তারা সজল হাওলাদারের কাছ থেকে ১৪ হাজার টাকা, নান্নু হাওলাদারের কাছ থেকে ২ হাজার টাকা, মামুন হোসেনের কাছ থেকে ৪ হাজার টাকা এবং সজল হোসেনের কাছ থেকে ১৪ হাজার টাকা নিয়েছে।

    নৌ পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে জেলেরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং এলাকায় বিক্ষোভ করেছেন বলেও জানান তিনি।

    তবে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতম চন্দ্র মণ্ডল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, মুলাদী উপজেলা এলাকায় অভিযানের এখতিয়ার হিজলা নৌ পুলিশের নেই। ১৮ মে হিজলা নৌ পুলিশ ফাঁড়ি থেকে কোনো ট্রলার অভিযানে যায়নি। জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়েও তিনি কিছু জানেন না। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ