ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরিশাল প্রেসক্লাব থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘এশিয়া পোস্ট’

    বরিশাল প্রেসক্লাব থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘এশিয়া পোস্ট’
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে নতুন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর বরিশালে উদ্বোধনী করা হয়েছে। এ উপলক্ষে (১১ মে) সোমবার সকালে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা শেষে কেক কেটে তাদের এ অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

    এশিয়া পোস্টের বরিশাল ব্যুরো প্রধান শাকিল মাহমুদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার সোহরাব হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ শরফুদ্দীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল।

    অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বরিশালের সিনিয়র তথ্য কর্মকর্তা আহসান কবির,  বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, জেলা পুলিশের অফিসার সাইদুর রহমান, বরিশাল জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ (বাবলু), ইসলামী আন্দোলনের নেতা নাসিরসহ এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

    আলোচনায় বক্তারা, সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি এশিয়া পোস্ট এর মঙ্গল কামনাও করেন তাঁরা।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ