ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি

    হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি
    মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে জুলাই আন্দোলনের চেতনা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন নিহতের বোন মাসুমা হাদি।

    তিনি বলেন, দীর্ঘ সময় পার হলেও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় পরিবার হতাশা ও ক্ষোভ নিয়ে দিন কাটাচ্ছে।

    সোমবার (১১ মে) দুপুরে ঝালকাঠির নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় ওসমান হাদি স্মৃতি মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন মাসুমা হাদি।

    মানববন্ধনে মাসুমা হাদি বলেন, ‌‘আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কিন্তু এখনো আমরা বিচার পাইনি। যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে জুলাই আন্দোলনের মূল চেতনা ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হবে।’

    তিনি আরও বলেন, এটি শুধু একটি হত্যার বিচার নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্ন। আমরা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবো।

    মানববন্ধনে বক্তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    এসময় বক্তব্য রাখেন ওসমান হাদির বোন জামাই আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, জুলাই যোদ্ধা মুসা সরদার এবং ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাতসহ অন্যান্যরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ