ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না'

     ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের ব্যাপারে কারও কোনো মাথা ব্যথা নেই। সংসদে দুই-একজন ছাড়া কেউ তার বিষয়ে কথা বলে না। স্বরাষ্ট্রমন্ত্রীরও এ নিয়ে কোনো বক্তব্য নেই’ এমন মন্তব্য করেছেন।

    বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শহীদ শরীফ ওসমান হাদির বিচারহীনতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

    সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মাসুমা হাদি বলেন, ভারতে ওসমান হাদির খুনিরা ধরা পড়লেও তাদের কীভাবে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে, সে বিষয়ে তার (স্বরাষ্ট্রমন্ত্রী) কোনো তৎপরতা নেই। তিনি মোটামুটি মীর জাফরের ভূমিকায় রয়েছে। আমরা কোনো মীর জাফরকে দেখতে চাই না। হাদির বাংলাদেশে আর কোনো মীর জাফর টিকে থাকতে পারবে না।

    তিনি আরও বলেন, যে নির্বাচনের জন্য ঢাকা-৮ আসন রক্তাক্ত হলো, বাংলাদেশের মাটি রক্তাক্ত হলো, সেই বাংলাদেশে ওসমান হাদি হত্যার বিচার হয় না। আমরা কারও দাসত্ব মেনে নেব না। আমরা হাদি হত্যার বিচার নিয়েই ঘরে ফিরবো।

    মাসুমা হাদি বলেন , ওসমান হাদি একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখতেন। তিনি বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলে ইনসাফের জাল বুনতে চেয়েছিলেন। নিজের শত্রুকেও ন্যায়বিচার পাইয়ে দিতে চেয়েছিলেন। অথচ আজ তার নিজেরই বিচার নেই। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারতের সহযোগিতায় তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা কীভাবে সীমান্ত পার হলো, কোথায় পালিয়ে গেল- সবকিছু রাষ্ট্রকে পরিষ্কার করতে হবে।

    তিনি বলেন, আমরা অনেকেই বলি ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল। কিন্তু ফয়সালের একার এত বড় সাহস হওয়ার কথা নয়। তাকে কারা সহযোগিতা করেছে, কারা নিরাপদে পালানোর নিশ্চয়তা দিয়েছে— সব জাতির সামনে তুলে ধরতে হবে।

    মাসুমা হাদি বলেন,  বাংলাদেশের ১৭ কোটি মানুষ শরিফ ওসমান হাদি হত্যার বিচার চায়। তারা অনেক দৈর্য ধারণ করেছে। ওসমান হাদি এখন আমার একার ভাই না। ওসমান হাদি মানেই বাংলাদেশ। আমার হাদি হত্যার বিচার নিয়ে ঘরে ফিরবো। 


    সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ওসমান হাদির ভগ্নিপতি মো. আমির হোসেন হাওলাদারসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের  সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ