ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ঝালকাঠিতে আমুর বাসভবন আবারো ভাংচুর করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

    ঝালকাঠিতে আমুর বাসভবন আবারো ভাংচুর করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কারাবন্দি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের বাসবভনে আবারো হামলা চালিয়ে ভাংচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে শহরের রোনালসে সড়কের এ বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। 

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে ওইদিনই বিকেলে ঝালকাঠি শহরের রোনালসে সড়কে আমির হোসেন আমুর বাবভনে ভাংচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে বাসাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। রাতে ভবনের মধ্য থেকে পাঁচ লাখ টাকা ও ডলার উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার পর ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। প্রধান ফটকটিও ছিল খোলা। 

    স্থানীয় বাসিন্দারা ভাঙা ভবনের মধ্যে ময়লা আবর্জনা ফেলতেন। সোমবার রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ভবনটি সুরক্ষার জন্য প্রধান ফটকে টিনের বেড়া দিয়ে আটকে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। খবর পেয়ে তাঁরা বুধবার দুপুরে ভবনটির প্রধান ফটকের টিনের বেড়া খুলে আবারো ভাঙচুর চালায়। 

    ঝালকাঠি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল তৌফিক লিখন বলেন, ফ্যাসিস্ট আমলে আমির হোসেন আমু ছিলেন একজন আওয়ামী লীগের একজন নীতিনির্ধারক। তাই তাঁর বাসবভনটি পুড়িয়ে ময়লার ভাগাড় বানানো হয়েছে। এই ভবন যারা সংরক্ষণের উদ্যোগ নেবে, তাদের প্রতিহত করা হবে। ভবনটি ভাঙাচোড়া দেখে সকলের মনে থাকবে, কেউ ভবিষ্যতে যেন ফ্যাসিবাদী হয়ে না যায়। তাহলে তাদের পরিনামও এমন হবে। 

    ঝালকাঠি জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন ফৈরদৌস ইফতি বলেন, এই বাড়িটি ফ্যাসিস্টদের চিহ্ন হিসেবে থাকবে। এখানে কোন প্রকার সংস্কার করতে দেওয়া হবে না। যারা করতে আসবেন, তাদের জবাব দেওয়া হবে। এখানে বসেই আমাদের ওপর হামলা করা হয়েছিল। এটি ভাঙাচোড়া স্মৃতি হিসেবে থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ