ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • খেলার মাঠে বাছুর ঢোকায় কিশোরকে পিটিয়ে হত্যা

    খেলার মাঠে বাছুর ঢোকায় কিশোরকে পিটিয়ে হত্যা
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে ফুটবল খেলার মাঠে গরুর বাছুর ঢুকে পড়াকে কেন্দ্র করে হযরত আলী (১৭) নামে এক কিশোরকে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ২৭ এপ্রিল সোমবার সকালে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

    নিহত হযরত আলী উপজেলার হরিণখোলা এলাকার মৃত ইদ্রিস খলিফার ছেলে। অভিযুক্ত মো. মুসা একই এলাকার বাসিন্দা ও কবিরাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের ছেলে।

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল শনিবার বিকেলে হরিণখোলা মাদ্রাসা মাঠে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। এ সময় হযরত আলী তার গরু নিয়ে মাঠের পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ একটি বাছুর মাঠে ঢুকে পড়লে খেলায় বিঘ্ন ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে মুসা ওই কিশোরকে মারধর শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হযরত আলীকে প্রথমে পুকুরের পাকা ঘাটে আছাড় দেওয়া হয় এবং পরে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয়।

    আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। তবে রোববার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একমাত্র সন্তানকে হারিয়ে মা আসিয়া বেগম এখন দিশেহারা।

    তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মুসা পলাতক রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ