ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্‌যাপন

    বরিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্‌যাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যে বরিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। 

    এ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও বরিশাল সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল ১০ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এস.এম. মনজুর-এ-এলাহী। ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত 

    আলী’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. থায়রুল আলম সুমন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার জুঁই দত্ত ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইম্যুলাইজেশন মেডিকেল অফিসার ডা. মো. ফয়সাল কবির । এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

    পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে সিভিল ডা. এস.এম. মনজুর-এ-এলাহী সার্জন বলেন, সুস্থ জীবন নিশ্চিত করতে প্রতিদিনের খাবারে শাক-সবজি ও ফলমূল অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। খাদ্য উৎপাদন থেকে শুরু করে পরিবহন, সংরক্ষণ ও রান্নার প্রতিটি ধাপে পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখতে হবে। এসময় তিনি খাবার গ্রহণের আগে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন।

    তিনি আরও বলেন, খাদ্য তালিকায় চিনি ও লবণের পরিমাণ সীমিত রাখার পাশাপাশি অতিরিক্ত ভাজা, তৈলাক্ত ও ফাস্টফুড পরিহার করতে হবে। সুস্বাস্থ্য নিশ্চিতে অতিপ্রক্রিয়াজাত খাবার ও কোমল পানীয় থেকে নিজেদের বিরত রাখতে হবে।

    শিশু পুষ্টির গুরুত্ব তুলে ধরে সিভিল সার্জন বলেন, জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের শাল দুধ খাওয়াতে হবে। প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধই শিশুর জন্য যথেষ্ট। ছয় মাস পর মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পুষ্টিকর বাড়তি খাবার খাওয়াতে হবে। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে প্রতিদিন একটি করে ডিম খাওয়ানো গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। 

    সভায় বক্তারা বলেন, সুষম খাদ্য গ্রহণ, শিশুর সঠিক বৃদ্ধি, মাতৃস্বাস্থ্য রক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোই জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য। পুষ্টি বিষয়ক শিক্ষা ও সচেতনতা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে এ ধরনের প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নিয়মিত ব্যায়াম ও শরীর চর্চার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি গর্ভবতী মায়েদের সঠিক যত্ন ও নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত জরুরি বলেও বক্তারা মন্তব্য করেন। 

    এর আগে  জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ