ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরিশালে প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণচেষ্টা

    বরিশালে প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণচেষ্টা
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেহেন্দিগঞ্জের স্টিমারঘাট এলাকায় ঘুরতে আসা এক প্রেমিক যুগলের ওপর হামলা, ছিনতাই এবং তরুণীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

    (২২ এপ্রিল) বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিন উদ্দিন। এর আগে, একই দিন দুপুর ১টার দিকে উপজেলার স্টিমারঘাট সংলগ্ন নির্মাণাধীন মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম ইয়াছিন হাওলাদার। তিনি পৌরসভার ৭ নম্বর বদরপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন হাওলাদারের ছেলে।

    ওসি বলেন, প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনাটি কিছুক্ষণ আগে শুনেছি। ভুক্তভোগীরা এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। তবে বিষয়টি উপজেলাজুড়ে আলোড়ন সৃষ্টি করায় পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালাচ্ছে।

    জানা যায়, অভিযুক্ত ইয়াছিন আগে থেকেই ওই যুগলকে লক্ষ্য করছিলেন। পরে তাদের কাছে গিয়ে নানা প্রশ্ন করতে থাকেন এবং একপর্যায়ে প্রেমিক ও প্রেমিকাকে মারধর করেন। মারধরের পর প্রেমিকের মোবাইল ফোন ও মানিব্যাগ রেখে তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন। প্রাণভয়ে তিনি কিছুটা দূরে সরে গেলে অভিযুক্ত ইয়াছিন তরুণীকে জোর করে তুলে নির্মাণাধীন স্টেডিয়ামের দ্বিতীয় তলায় নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা চালান।

    তরুণীর চিৎকার শুনে আশপাশের কয়েকজন পথচারী ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করলেও পরে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনার পর ওই তরুণ-তরুণীকে নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। দিনের বেলায় এ ধরনের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ