ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বিসিসির সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুর ইন্তেকাল

    বিসিসির সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুর ইন্তেকাল
    ছবি নিজস্ব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরু মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সংশ্লিষ্ট ওয়ার্ডটিতে তিনি তিনবার নির্বাচিত হয়ে কাউন্সিলের দায়িত্ব পালনসহ আওয়ামী লীগ রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাসহ নগরজুড়ে নেমে আসে শোকের আবহ, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ছুটে যান তাঁর বাসভবনে।

    গাজী আক্তারুজ্জামান হিরু ছিলেন বরিশাল নগর রাজনীতির এক পরিচিত মুখ। টানা তিনবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে তিনি ১৭ নম্বর ওয়ার্ডের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তাসহ নানা জনকল্যাণমূলক কাজে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    তার মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্টজনেরা শোকবার্তা প্রদান করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    মরহুমের নামাজে জানাজার সময় ও স্থান এখন পর্যন্ত চূড়ান্ত করেনি বলে জানা যায় পরিবার সূত্রে। গাজী আক্তারুজ্জামান হিরুর মতো একজন জনবান্ধব নেতার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়- এমনটাই মনে করছেন সচেতন মহল। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন- আমিন।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ