ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • গৌরনদীতে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ইজিবাইকে সংঘর্ষে আহত ৭

    গৌরনদীতে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ইজিবাইকে সংঘর্ষে আহত ৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টকরী বাসস্ট্যান্ডে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকচালকসহ সাতজন আহত হয়েছেন।

    বুধবার (২২ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নামপরিচয় জানা যায়নি। 

    গৌরনদী ফায়ার সাভিসের টিম লিডার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে আহত সাতজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে আহতদের মধ্যে কেউ গুরুতর অবস্থায় নেই।

    গৌরনদী হাইওয়ে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লাশবাহী অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিল। পথে টরকী বাসস্ট্যান্ডে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হলে সাতজন আহত হন। তিনি আরও জানান, লাশ অন্য একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার পর দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ