ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
  • মুলাদীতে শিশুদের হাতের টানেই উঠছে সড়কের পিচ ঢালাই!

    মুলাদীতে শিশুদের হাতের টানেই উঠছে সড়কের পিচ ঢালাই!
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার মুলাদী উপজেলার সড়ক সংস্কার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ তুলে স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছে। (১৬ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে এ সংস্কার কাজ বন্ধ করে দেয়া হয়। এলাকাবাসীর দাবি, নিম্নমানের ইট, পর্যাপ্ত বিটুমিনের অভাব এবং প্রয়োজনীয় প্রাইম কোট না দিয়েই সড়কের কাজ করা হচ্ছিল। ফলে পিচ ঢালাইয়ের পর তা ঠিকমতো বসেনি- এমনকি শিশুদের হাতের টানেই উঠে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রায় চার কোটি টাকা ব্যয়ে মুলাদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেরচর পাইতিখোলা খেয়াঘাট থেকে কুতুবপুর বাজার পর্যন্ত প্রায় ২ হাজার ৪০০ মিটার সড়ক সংস্কারের কাজ চলছে। কাজটির দায়িত্বে রয়েছেন ঠিকাদার মো. রফিকুল ইসলাম। 
    স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল সিকদার অভিযোগ করেন, নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সড়কটি অল্প সময়েই চলাচলের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    তবে ঠিকাদার রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনেই কাজ করা হচ্ছে এবং পিচ ঢালাইয়ের পর সম্পূর্ণ শক্ত হতে ৮ থেকে ১০ দিন সময় লাগে। তিনি দাবি করেন, একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে পিচ তুলে ভিডিও করে বিভ্রান্তি ছড়াচ্ছে।

    উপজেলা প্রকৌশলী মো. জিয়াউল হক জানান, কাজ সামগ্রিকভাবে সন্তোষজনক হলেও কিছু ব্যক্তি কাজের বাধা দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ