ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পটুয়াখালীতে পুকুরে মিললো বড় দুইটি কোরাল, দেখতে ভিড়

    পটুয়াখালীতে পুকুরে মিললো বড় দুইটি কোরাল, দেখতে ভিড়
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলার মহিপুরে পুকুর থেকে বড় আকৃতির দুটি কোরাল মাছ ধরা পড়েছে, যার মোট ওজন ২৭ কেজি। মাছ দুটি স্থানীয় বাজারে ডাকের (নিলাম) মাধ্যমে ২৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের জাকির খানের পুকুরে জাল টানার সময় এই বিশাল আকৃতির মাছ দুটি ধরা পড়ে।

    পুকুরের মালিক জাকির খান মাছ দুটি বিক্রির জন্য কুয়াকাটার মেয়র মার্কেটে নিয়ে এলে সেখানে মাছগুলো এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করে। নিলামের মাধ্যমে মাছ দুটি বিক্রি হয়। ধরা পড়া কোরাল দুটির মধ্যে একটির ওজন ১৫ কেজি এবং অন্যটি ১২ কেজি। সে হিসেবে প্রতি কেজি মাছের দাম পড়েছে প্রায় ৮৮৮ টাকা।

    স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পুকুরে এত বড় কোরাল মাছ সচরাচর পাওয়া যায় না। খবর পেয়ে আমরা অনেকেই মাছ দুটি দেখতে এসেছি।সংবাদ সাবস্ক্রিপশন

    মাছের ক্রেতা জানিয়েছেন, বর্তমানে বাজারে বড় সাইজের কোরালের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে ঢাকার বাজারে এই সাইজের মাছ আরও বেশি দামে বিক্রি সম্ভব। তাই মাছ দুটি বরফজাত করে দ্রুত ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ সাধারণত সামুদ্রিক পরিবেশে বড় হয়। তবে উপকূলীয় এলাকার পুকুরগুলোতে জোয়ারের পানি বা পোনার সঙ্গে অনেক সময় কোরাল ঢুকে পড়ে। পুকুরে সঠিক পরিচর্যা ও প্রাকৃতিক খাবার পেলে এগুলো দ্রুত বড় আকার ধারণ করে। এটি উপকূলীয় মৎস্য চাষিদের জন্য ইতিবাচক সংকেত।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ