ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • পটুয়াখালীতে নেশাগ্রস্ত যুবকের কাণ্ড, নিজ ঘরে আগুন লাগিয়ে লাপাত্তা!

    পটুয়াখালীতে নেশাগ্রস্ত যুবকের কাণ্ড, নিজ ঘরে আগুন লাগিয়ে লাপাত্তা!
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলার গলাচিপায় স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে রাসেল (৩০) নামে এক মাদকাসক্ত যুবক। (৮ এপ্রিল) বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের তালেবনগর আবাসন প্রকল্পের এক শ’ ব্যারাকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

    এলাকাবাসী জানায়, গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফেরিঘাট সংলগ্ন তালেবনগর আবাসন প্রকল্পের এক শ’ ব্যারাকে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করতেন রাসেল। ঘটনার দিন বিকেলে তিনি তার স্ত্রী রেহেনার কাছে নেশার জন্য টাকা চান। গৃহকর্মী রেহেনা টাকা না দিয়ে কাজে চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল নিজ ঘরে আগুন দেন।

    পরে বাইরে থেকে ঘরে তালা দিয়ে তিনি পালিয়ে যান। কিছুক্ষণ পর আগুনের শিখা দেখা স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ