ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • লাশে ট্যাক্স বসিয়ে কীভাবে ঢাকাবাসীর ভালোবাসা আশা করেন: তাপসকে খোকন

    লাশে ট্যাক্স বসিয়ে কীভাবে ঢাকাবাসীর ভালোবাসা আশা করেন: তাপসকে খোকন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস ) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, মেয়র তাপস কত পারসেন্ট ভোট পেয়েছেন এই শহরের মানুষ জানে। 

    মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাঈদ খোকন। কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই মেয়র।

    তাপসকে পরামর্শ দিয়ে তিনি বলেন, যাইহোক ক্ষমতায় আছেন মানুষের কাজ করেন। আরে ভাই ঢাকার মরা লাশের ওপর ট্যাক্স বসিয়ে দিয়েছেন, কীভাবে ঢাকাবাসীর ভালোবাসা আশা করেন? আপনার ব্যর্থতার দায় ঢাকার জন্য আর মানুষ পান নাই। বারবার শুধু আমার ওপরই! কেন?

    অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানিফের ছেলে আওয়ামী লীগের জন্য পরিবারের ত্যাগের কথা তুলে ধরেন এসময়।  বলেন, আজকে এই সময় দেখবার জন্য, আজকে এই অবস্থা কি দেখবার জন্য আন্দোলন-সংগ্রাম করেছিলাম? আমরা জীবন দিয়েছিলাম। আজকে কি এই সময় দেখবার জন্য ত্যাগ করেছিলাম জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন রাখতে চাই। বিচার আপনারা করবেন।

    নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করার পেছনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস ) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ইন্ধন রয়েছে বলে মনে করেন খোকন।

    তিনি বলেন, কারো ব্যর্থতা ঢাকবার জন্য আরেকজনের মাথায় কালিমা লেপন করে দেবে আমরা এটা মেনে নিতে পারিনা। আইনি মোকাবিলা করবো, সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ