ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বে বেড়েছে খাদ্যের দাম

    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বে বেড়েছে খাদ্যের দাম
    ভারতে ধান শুকাচ্ছেন এক কৃষক/ ছবি: এএফপি (ফাইল)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে জ্বালানির দাম বাড়ায় মার্চ মাসে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও।

    শুক্রবার (৩ এপ্রিল) সংস্থাটি জানায়, বৈশ্বিক ফুড প্রাইস ইনডেক্স মার্চে গড়ে ১২৮.৫ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারির সংশোধিত স্তরের তুলনায় ২.৪ শতাংশ বেশি।

    সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো এক বিবৃতিতে বলেন, সংঘাত শুরুর পর থেকে খাদ্যের দামে বৃদ্ধি তুলনামূলকভাবে সীমিত ছিল। এটি মূলত তেলের উচ্চ মূল্যের কারণে হয়েছে, তবে বৈশ্বিকভাবে পর্যাপ্ত শস্য মজুত থাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রিত রয়েছে।

    তবে তিনি সতর্ক করে বলেন, যদি এই সংঘাত ৪০ দিনের বেশি স্থায়ী হয় এবং উৎপাদন ব্যয় উচ্চ থাকে, তাহলে কৃষকরা উৎপাদনে বিনিয়োগ কমাতে পারেন, কম চাষ করতে পারেন বা ফসল পরিবর্তন করতে পারেন।

    এদিকে ইরানের অবকাঠামোতে আরও জোরালো হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় পাঁচ সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ এখনো পুরো অঞ্চলে অস্থিরতা তৈরি করছে এবং বৈশ্বিক আর্থিক বাজারেও প্রভাব ফেলছে। ফলে দ্রুত সমাধান খুঁজে বের করতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে।

    সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প তার বক্তব্য আরও কঠোর করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ইরানে যা অবশিষ্ট আছে, তা ধ্বংস করা আমরা এখনো শুরু করিনি। এরপর লক্ষ্য হবে সেতু ও বিদ্যুৎকেন্দ্র। তিনি আরও বলেন, ইরানের নেতৃত্ব জানে কী করতে হবে এবং তা দ্রুত করতে হবে।

    সূত্র: রয়টার্স


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ