ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল
  • মালয়েশিয়ায় ৭ হাজার বিদেশির বৈধতা যাচাই, শীর্ষে বাংলাদেশ

    মালয়েশিয়ায় ৭ হাজার বিদেশির বৈধতা যাচাই, শীর্ষে বাংলাদেশ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ার অভিবাসন বিভাগ মোট ৭ হাজার ১৫৪ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করেছে। ২০ মার্চ থেকে ২৯ মার্চ (রোববার) পর্যন্ত চলা এই অভিযানে দেশজুড়ে ১৪৭টি স্থানে কার্যক্রম পরিচালিত হয়।

    বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে অভিবাসন বিভাগ জানায়, পুরো অভিযানে ২২৩ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানের মূল লক্ষ্য ছিল বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র, ভিসা এবং দেশে অবস্থানের বৈধতা যাচাই করা।

    বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যেসব দেশের নাগরিকদের ওপর বেশি নজরদারি চালানো হয়েছে, তাদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশি নাগরিকের সংখ্যা ছিল ৩ হাজার ৩৫৪ জন।

    এছাড়া মিয়ানমারের ৭৮২ জন, ইন্দোনেশিয়ার ৭৭৯ জন, পাকিস্তানের ৫১৪ জন, নেপালের ৪৭৮ জন, ভারতের ৩৪০ জন, থাইল্যান্ডের ১৬৯ জন, ফিলিপাইনের ১৫৭ জন, চীনের ১২১ জন এবং ব্রুনেইয়ের ১০৫ জন নাগরিককের কাগজ যাচাই করা হয়েছে।

    অভিবাসন বিভাগ জানায়, ‘অপস পান্তাউ’ শুধু একটি নিয়মিত তদারকি কার্যক্রম নয়; এটি অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে বিভাগের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। অবৈধভাবে বসবাস বা কর্মসংস্থানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা মনে করে।

    তবে একই সঙ্গে বিভাগটি জানিয়েছে, আইন প্রয়োগে কঠোরতা বজায় রাখলেও তারা মানবিক ও সংযত পদ্ধতি অনুসরণ করছে। বিশেষ করে উৎসবের সময়কাল বিবেচনায় রেখে স্থানীয় জনগণের অনুভূতি ও সামাজিক রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে। জনসমাগমপূর্ণ এলাকায় অভিযান পরিচালনার ক্ষেত্রে অযথা আতঙ্ক বা উদ্বেগ সৃষ্টি না হয়, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হয়েছে।

    অভিবাসন বিভাগ আরও জানায়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যেন দেশের অভিবাসন ব্যবস্থাপনা সুশৃঙ্খল থাকে এবং আইন লঙ্ঘনের প্রবণতা কমে আসে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ