ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার

    ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
    ছবি: আনাদোলু এজেন্সি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৯৭৫ জন ইসরায়েলি আহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা ৩ হাজার ২০০ ছাড়িয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এছাড়া হামলা শুরুর পর অন্তত ১২ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে জানা গেছে।

    শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

    সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় বলা হয়েছে, আহতদের মধ্যে বর্তমানে ৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।

    গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ মানুষ নিহত এবং ১০ হাজারের বেশি ইরানি আহত হয়েছেন।


    জানা গেছে, ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়েছে। সাম্প্রতিক এ আগ্রাসনে দেশটিতে আরও ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।


    এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তেহরান। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত আটজন মার্কিন সেনা নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ