ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান আগৈলঝাড়ায় টিউশনি ও সেলাই মেশিন চালিয়ে এইচএসসিতে এ প্লাস তিথির জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ২৬ দিনব্যাপী ‘সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কৌশল’ প্রশিক্ষণ পাঠ্যধারা  ৭৬৮ কোটি টাকার প্রকল্পে সচল হবে ঐতিহ্যের খাল  এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ড. মাহফুজুর রহমান
  • তৃতীয় দিনের মতো বাড়লো তেলের দাম

     তৃতীয় দিনের মতো বাড়লো তেলের দাম
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ববাজারে টানা তিন দিন ধরে বেড়েই চলছে তেলের দাম। এর মধ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল–ইরান যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধে তেলের সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা বৃদ্ধি করেছে।

    মঙ্গলবার (৩ মার্চ) গ্রিনিচ মান সময় ০৪:০০ এ ব্রেন্ট ক্রুড ফিউচারের প্রতি ব্যারেলের দাম দুই দশমিক দুই শতাংশ বেড়ে হয়েছে ৭৯ দশমিক ৪৪ ডলার। 


    এর আগে গতকাল সোমবার অপরিশোধিত তেলের দাম গিয়ে ঠেকেছিলো ৮২ দশমিক ৩৭ ডলারে, যা ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।


    দাম বেড়েছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দামও। আজ ডব্লিউটিআই ক্রুডের ব্যারেলপ্রতি দাম এক দশমিক ১৭ ডলার বা এক দশমিক ছয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭২ ডলার ৪০ সেন্ট। এর আগে ২০২৫ সালের জুনে এ তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ছিলো।

    যুক্তরাজ্যভিত্তিক অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, “তেলের দাম দ্রুত কমার কোনও লক্ষণ নেই। হরমুজ প্রণালি কার্যত বন্ধ এবং ইরান মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করছে। সংঘাত যত দীর্ঘসময় ধরে চলবে দাম আরও বাড়বে।”


     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ