ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • স্কুলছাত্রীর ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

    স্কুলছাত্রীর ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলার বাহেরচর গ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আসামি বরুন চন্দ্র মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

    সোমবার (২৮ জুন) বিকালে আসামির অনুপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামিম আজাদ এ রায় ঘোষণা করেন।

    আদালতের পিপি ফয়জুল হক ফয়েজ জানান, আসামি বরুন বিভিন্ন সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

    সর্বশেষ ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর তাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে বরুন। এভাবে একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই স্কুলছাত্রী।

    ২০১০ সালের ২ জুন ওই ছাত্রীর বাব বাদী হয়ে বরুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

    একই বছরের ১৯ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা হিজলা থানার উপ-পরিদর্শক এসআই মহসিন উদ্দিন পাঁচ আসামিকে বাদ দিয়ে একমাত্র বরুনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ