ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বরিশ‍ালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন 

    বরিশ‍ালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ  বিশ পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয় বরিশাল। মাঠে ছিল সাজ সাজ রব। বেলুন, ধানের শীষের প্রতীক ও দলীয় রঙে সেজেছে ঐতিহাসিক বেলস পার্ক মাঠ। ব্যানার-ফেস্টুন আর স্লোগানে পুরো সমাবেশস্থলজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। 

    বুধবার সক‍ালে নগরীর বিভিন্ন প্রবেশ পথ ধরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থল বেলস পার্ক মাঠে আসেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। দলীয় প্রধানের এ জনসভায় যোগ দেন বরিশাল বিভাগের ৬টি জেলা থেকে বাস মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে আসেন সেখানকার নেতারা।

    জনসভায় শত শত নেতাকর্মীদের নিয়ে যোগ দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান মঞ্জু। 

    পিরোজপুর থেকে সমাবেশে যোগ দিতে আসা ষাটোর্ধ্ব বয়সী বিএনপির কর্মী নুরুল ইসলাম ও জুনায়েদ কবীর বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি। তার শাসনামল দেখেছি। তখন থেকেই আমরা বিএনপির রাজনীতি করে আসছি। এরপর বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছি। সেই স্মৃতি জড়িয়ে এখন তারেক রহমানের সঙ্গে কাজ করব। কিছুটা কষ্ট হলেও দলীয় প্রধানকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইনি।

    এদিকে জনসভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর ছিল। জনসভাস্থল, বিভিন্ন সড়ক, নগরীর প্রবেশ মুখে পোশাকধারী ও সাদাপোশাকে পুলিশ দায়িত্ব পালন করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ