ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • টকশো ও আইন ব্যবসায় ফুয়াদের বার্ষিক আয় ৭ লক্ষাধিক টাকা

    টকশো ও আইন ব্যবসায় ফুয়াদের বার্ষিক আয় ৭ লক্ষাধিক টাকা
    ব্যারিস্টার ফুয়াদ। ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে প্রার্থী হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া। যিনি ব্যারিস্টার ফুয়াদ নামে পরিচিত। ওই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী তাকে সমর্থন দিয়ে নিজেদের দল থেকে কোনো প্রার্থী দেননি। 

    ব্যারিস্টার ফুয়াদের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, তার বার্ষিক আয় ৭ লাখ ৪১ হাজার ৬০২ টাকা।

    এরমধ্যে ৪ লাখ ১০ হাজার টাকা তিনি আইনজীবী হিসেবে চেম্বার থেকে বছরে সম্মানী পান। বাকি তিন লাখ ছাব্বিশ হাজার টাকা তিনি ইউটিউব ও টকশো থেকে ইনকাম করেন বলে হলফ নামায় দেখিয়েছেন। এর বাইরে ব্যারিস্টার ফুয়াদের আর কোনো ইনকাম নেই বলে তিনি উল্লেখ করেছেন। 

    ফুয়াদের নিজের নগদ দুই লাখ টাকা ও স্ত্রীর পঞ্চাশ হাজার টাকা রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

    এর বাইরে ব্যাংকে ফুয়াদের নিজের সাড়ে তিন লাখ টাকা ও স্ত্রীর ১৮ হাজার টাকা সঞ্চয় রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ