ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মাসুদ, সম্পাদক সুমাইয়া জিসান 

    সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মাসুদ, সম্পাদক সুমাইয়া জিসান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে সাংবাদিক সংগঠন সাংবাদিক সমন্বয় পরিষদের ২০২৬-২৭ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে স্থানীয় দৈনিক বরিশালের কথার সম্পাদক তালুকদার মো. মাসুদ ও  সাধারণ সম্পাদক হিসেবে দখিনের প্রতিবেদনের সুমাইয়া জিসান নির্বাচিত হয়েছেন। 

    শনিবার সংগঠনের নির্বাচন কমিশনার দেবাশীষ চক্রবর্ত্তী তাদের নির্বাচিত ঘোষণা করেন। কমিটির অনান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে শাহনামা পত্রিকার আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বরিশালের কথার নাসিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে ডেসটিনি পত্রিকার মফিজুর রহমান রনি, দপ্তর সম্পাদক পদে নিউজ টুডের হাসান আশ্রাফি রেশাদ, কোষাধ্যক্ষ পদে বিজয়ের বাণী পত্রিকার এইচ এম আসলাম, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক সমাচারের জুনায়েদ খন্দকার, সাহিত্য ও প্রচার সম্পাদক পদে  দৈনিক জনতার আল-আমীন এবং নির্বাহী সদস্য পদে দৈনিক সমকালের অরুণ কুমার বিশ্বাস, বরিশাল সমাচার পত্রিকার কেএম তারেকুল আলম, মফস্বল বার্তার মনবীর আলম খান, বরিশালের কথার মামুন অর রশিদ, সত্য সংবাদের অলিউল ইসলাম এবং প্রথম সকাল পত্রিকার হালিম ভুইয়া। 

    নগরীর ফকির বাড়ি রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সকাল ১০ টায় ২০২৫ সালের সাধারণ সভা শেষে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝে দেন বিদায়ী কমিটির সভাপতি তারিকুল আলম অপু ও সাধারণ সম্পাদক অলিউল ইসলাম।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ