ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • এবার খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

    এবার খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ
    মোতালেব শিকদার/ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার সার্জিক্যাল এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

    স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। তিনি দলটির শ্রমিক উইং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় প্রধান বলে জানা গেছে।

    খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তার চিকিৎসা চলছে।

    গুলিবিদ্ধ মোতালেবের ছবি যুক্ত করে এনসিপির যুগ্ম-সদস্যসচিব ডা. মাহমুদা মিতু ফেসবুকে লিখেছেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোতালেব শিকদারকে (৩৭) দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে আসে। তার বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানাধীন পল্লীমঙ্গল স্কুল এলাকায়।

    স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা যায়, খুলনা গাজী মেডিকেল (সার্জিক্যাল) এলাকার আল আকসা মসজিদ গলিতে একটি ভাড়া বাসায় প্রায়ই যাতায়াত করতেন মোতালেব শিকদার। একজন নারী দম্পতি পরিচয়ে ওই বাসা ভাড়া নিয়েছিলেন। তবে নারীর নাম এখনো জানা যায়নি। ভাড়া বাসায় গুলির ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ বাসাটিতে তল্লাশি চালিয়ে মাদক সেবনের সরঞ্জাম ও বিদেশি মদের বোতল উদ্ধার করেছে। পুলিশ নারীর পরিচয় শনাক্তে ও মূল ঘটনা উদঘাটনে কাজ করছে।

    খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম জানান, অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলের আশপাশে নারী ও মাদককেন্দ্রিক বিভিন্ন অপরাধের প্রবণতা রয়েছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

    জাতীয় নাগরিক পার্টির খুলনা জেলার প্রধান সমন্বয়ক মুফতি ফয়জুল্লাহ বলেন, মোতালেব শিকদারের সঙ্গে কথা বলেছি। সে বলেছে সকাল সাড়ে ১০টায় সার্জিক্যালের পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এসময় সঙ্গে থাকা লোকজন চলে যাওয়ার পর কয়েকজন হেলমেট পরে এসে মোতালেব শিকদারকে একটি গলিতে নিয়ে মারধর করে। তারা যাওয়ার সময় গুলি করে।

    ফয়জুল্লাহ আরও বলেন, আমরা মনে করি গুলির ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ কাজ করেছে।

    ওসি রফিকুল ইসলাম বলেন, মোতালেব শিকদারের চিকিৎসা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে এবং মূল ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ