ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • ওসমান হাদিকে হত্যা নির্বাচন বানচাল ষড়যন্ত্রের অংশ- রহমাতুল্লাহ

    ওসমান হাদিকে হত্যা নির্বাচন বানচাল ষড়যন্ত্রের অংশ- রহমাতুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ষড়যন্ত্রের অংশ হিসেবেই পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচরে প্রয়াত বিএনপি নেতা মো. ফরিদ হোসেন রাড়ীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    এসময় রহমাতুল্লাহ বলেন, ‘একটি মহল দীর্ঘদিন ধরে নানা অজুহাতে জাতিকে বিভ্রান্ত করে আসছে। তারা চায় না দেশে সময়মতো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। সেই লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পিতভাবে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে। শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড সেই গভীর ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ’।

    তিনি বলেন, ‘হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে যখন দেশজুড়ে প্রতিবাদ ও নিন্দা জানানো হচ্ছে, তখন একটি চক্র সেই ন্যায্য দাবিকে ভিন্নখাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে’।

    তিনি অভিযোগ করেন, ‘হাদির মৃত্যুর সংবাদ প্রচারের পর যখন পুরো জাতি শোকাহত, ঠিক তখনই পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে গণমাধ্যম অফিসে হামলা, সাংবাদিক ও কর্মীদের অবরুদ্ধ করা, ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এসব ঘটনার মূল উদ্দেশ্যই হলো দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে আগামী নির্বাচন বানচাল করা।

    এসময় সরকারির প্রতি শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। 

    অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. সালাম রাড়ী, শাকিল মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ