ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আধাঘণ্টা বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে থাকা লাইনম্যানকে জীবিত উদ্ধার

    আধাঘণ্টা বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে থাকা লাইনম্যানকে জীবিত উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টানা আধাঘণ্টা বৈদ্যুতিক খুঁটির সাথে ঝুলে ছিলেন একজন লাইনম্যান। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

    শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর বগুড়া রোড মুন্সিগ্যারেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মো. মোস্তফা (৪৫) নামের ওই লাইনম্যান বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বগুড়া রোড এলাকায় বিদ্যুৎকের খুঁটিতে উঠে কাজ করছিল শ্রমিকরা। হঠাৎ বিকট শব্দ হয়ে বৈদ্যুতিক খুঁটিতে থাকা একজন লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সাথে ঝুলে পড়েন। এসময় তিনি যাতে নিচে না পড়ে যান সেজন্য আরেকজন লাইনম্যান স্টিক দিয়ে তাকে টেনে ধরেন। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা এসে তাকে উদ্ধার করে।

    উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া বরিশাল সদর ফায়ার স্টেশনের লিডার মো. ফজলুর রহমান বলেন, আমরা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে আসি। পরে আমাদের দু’জন ফায়ার ফাইটার জহিরুল ইসলাম ও উজ্জল লাইনম্যান মোস্তফাকে বিশেষ প্রক্রিয়া ব্যবহার করে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। বর্তমানে বিদ্যুৎস্পৃষ্টে আহত লাইনম্যান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানির বরিশাল নতুন বাজার ফিডার ইনচার্জ উপ-সহকারী প্রকৌশলী সামসুল আলম জানান, তারা বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। সংযোগ বন্ধ রেখে মোস্তফা নামের লাইনম্যান খুঁটিতে উঠে তার সংযোগ দেয়। হঠাৎ বিদ্যুৎ সংযোগ চলে আসলে লাইনম্যান মোস্তাফা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির সাথে ঝুলে পড়েন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। তবে কাজ চলাকালে হঠাৎ করে কেন বিদ্যুৎ সংযোগ দেয়া হলো বিষয়টি খতিয়ে দেখা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ