ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • বরিশালে ইসলামী ও সমমনা ৮ দলের সমাবেশ চলছে

    বরিশালে ইসলামী ও সমমনা ৮ দলের সমাবেশ চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বরিশালে ৮টি সমমনা দলের বিভাগীয় সমাবেশ চলছে।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় নগরীর বেলস পার্ক মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।

    সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেওয়ায় জনসমাগম বাড়তে থাকে।

    এদিকে এই সমাবেশ ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

    ইসলামী ও সমমনা ৮ দলীয় বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত আযাদ আলাউদ্দিন বলেন, দুপুরে জাতীয় নেতারা মঞ্চে আসবেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মুজিবুর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির আমির সরোয়ার কামাল আজিজি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আমির আনোয়ারুল হক খান, খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিত আজাদ, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজি, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান উপস্থিত থাকবেন।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সব দিকে আমরা নজরে রাখছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ