ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • খালেদা জিয়া অসুস্থ

    বিজয়ের মাসে বিএনপির ‘মশাল রোড শো’ স্থগিত

    বিজয়ের মাসে বিএনপির ‘মশাল রোড শো’ স্থগিত
    রোববার (৩০ নভেম্বর) সংবাদ সম্মেলনে কথা বলছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসধীন। খালেদা জিয়া অসুস্থ থাকায় পূর্ব ঘোষিত ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ কর্মসূচিকে স্থগিত করেছে দলটি।

    রোববার (৩০ নভেম্বর) নয়াপল্টনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।


    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিনদিন ধরে একই রকম রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এখানেই চলবে। 

    শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার পর এভারকেয়ার হাসপাতাল ফটকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য জানাতে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

    তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসাপাতালের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। তাদের যৌথ আলাপ-আলোচনার ভিত্তিতে এখানে তার চিকিৎসা অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে।

    জাহিদ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার চিকিৎসাব্যবস্থা তদারক করছেন এবং দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে তার দুই পুত্রবধূ, ছোট ভাইসহ অন্যান্য স্বজন ও দলীয় নেতারা সহযোগিতা করছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ