ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • প্রথম নারী পুলিশ সুপার পেল বরিশাল

    প্রথম নারী পুলিশ সুপার পেল বরিশাল
    পুলিশ সুপার ফারজানা ইসলাম। ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মতো বরিশাল জেলায় নারী পুলিশ সুপার পদায়ন দিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদের বদলি পুনর্নির্ধারণ হয়।

    সে অনুযায়ী বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ সুপার ফারজানা ইসলামকে বরিশাল জেলায় পদায়ন করা হয়েছেন।

    প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, পুলিশ সুপার ফারজানা ইসলাম এর আগে রাজশাহী জেলার দায়িত্বে ছিলেন। এদিকে বরিশাল জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনকে গাজীপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

    এ ছাড়া প্রজ্ঞাপনে দেশের অন্যান্য বিভাগের মতো বরিশাল বিভাগেরও ছয় জেলার পুলিশ সুপারদের একযোগে বদলি-পদায়ন দেওয়া হয়েছে।


    প্রজ্ঞাপন অনুযায়ী, বরগুনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে নড়াইল জেলায়, পিবিআই পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে বরগুনা জেলায়, পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদকে পাবনা এবং পিবিআই পুলিশ সুপার মো. আবু ইউসুফকে পটুয়াখালীর পুলিশ সুপার করা হয়েছে।

    মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদকে পিরোজপুরে বদলি করা হয়েছে। আর পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে এপিবিএনের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

    ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়কে মেহেরপুর এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে ঝালকাঠি জেলার পুলিশ সুপার করা হয়েছে। ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে পিবিআই এবং বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারকে ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ