ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মেহেন্দিগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটি গঠনে আলোচনা সভা

    মেহেন্দিগঞ্জে বিএনপির কেন্দ্র কমিটি গঠনে আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের পক্ষে কেন্দ্র কমিটি গঠনে আলোচনা সভা হয়েছে।

    শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পুর্বসুলতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

    বিএনপি নেতা নাসির উদ্দিন তালুকদারের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বৃহত্তর উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চৌধুরী মিল্টন।

    উলানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব হাওলাদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- উলানিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজ তালুকদার, সহ-সভাপতি সেলিম চৌকিদার, কামাল হাওলাদার, সাবেক যুবদল নেতা আরিফ হোসেন রিপন চৌধুরী প্রমুখ।

    বক্তারা বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসানকে আগামী নির্বাচনে জয়ী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

    কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ