ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • গৌরনদীত চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

    গৌরনদীত চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে বসতবাড়ীতে ঢুকে চাঁদাদাবী, হামলা ও শ্লীলতাহানির ঘটনায় ছাত্রদল নেতাসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। 

    গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

    গ্রেপ্তারকৃতরা হলেন- টরকীর চর গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে শওকত হোসেন এবং লাখেরাজ কসবা গ্রামের মিজান আকনের ছেলে ও পৌর ছাত্রদলের যুগ্ম. আহবায়ক মেহেদী আকন।

    টরকীর চর গ্রামের আজিজুল হকের স্ত্রী মামলার বাদী ছালমা আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামীর ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তির ওপর দালান নির্মান কাজ শুরু করলে চাঁদা দাবী করে মেহেদী ও তার সহযোগীরা। পরবর্তীতে মিষ্টি খাওয়ার কথা বলে ১০ হাজার টাকা চাঁদা নেয়।

     শুক্রবার ফের নির্মান কাজ শুরু করলে বেলা এগারটার দিকে শওকত ও মেহেদী আকন তাদের সহযোগীদের নিয়ে আমার বাড়ীতে এসে পাঁচ লাখ টাকা দাবী করে। এসময়  তাদেরকে বলি যে, ইতিপূর্বে দশ হাজার টাকা দিয়েছি। এখন কেন চাঁদার টাকা দেবো। তখন তারা বলেন যে, আমরা আগে মিষ্টি খাওয়ার টাকা নিছি এখন আমাদেরকে চাঁদার টাকা দিতে হবে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আমাকে এলোপাথারী ভাবে মারধর করে স্বর্ণলংকার নিয়া যায়। 

    এসময় রক্ষায় আমার দুই জা এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে গুরুত্বর আহত এবং এক জায়ের শ্লীলতাহানী ঘটানো হয়। আমরা ৯৯৯ নাম্বারে ফোন করলে ঘটনাস্থলে পুলিশ আসেন। এসময় চাঁদাবাজরা পালিয়ে যায়।  পরবর্তীতে পুলিশের সহায়তা নিয়ে হাসপাতালে চিকিৎসা নেই। 

    তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা মেহেদী আকন জানিয়েছেন, চাঁদাদাবীর ঘটনা সঠিক নয়। আমাকে ডেকে নিয়ে মারধর করে রক্তাক্ত জখম করা হয়েছে। মারধরের বিষয়টি ধামাচাপা দিতে উল্টো আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

    গৌরনদী মডেল থানার এসআই জুয়েল জানিয়েছেন, মামলার এজাহার নামীয় দুই আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ