ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল

     আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার ৮নম্বর চাঁদপুরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভা জনসমুদ্রে রূপ নেয়। 

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল।

    তিনি দলের অতীত সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, এই দেশে ন্যায় প্রতিষ্ঠার পথে আমরা বহুবার নির্যাতনের শিকার হয়েছি। অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, বহু নেতা মানুষ শহীদ হয়েছেন, জুলাতে প্রায় ১৪০০ জনকে হত্যা করা হয়েছে এবং ৩০ হাজার মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। ‘আয়না ঘর’ বানিয়ে ভয় দেখানো হয়েছিল, কিন্তু আমরা পিছিয়ে যাইনি। কারণ আমরা শুধু একটি নির্বাচন চাই না আমরা চাই আল্লাহর বিধান অনুযায়ী ন্যায়ভিত্তিক, শান্তিময়, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ।

    তিনি আরও বলেন, দেশে মুসলমানের পাশাপাশি হিন্দুসহ বিভিন্ন ধর্মের মানুষ আছেন তাদের নিরাপত্তা, মর্যাদা এবং সম্পদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ইসলাম কখনো কারও জমি দখল, জুলুম বা অনাচার সমর্থন করে না। দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ এসবের কোনো স্থান আমরা রাখবো না।

    নারী অধিকার নিয়ে প্রচলিত বিভ্রান্তির প্রতিক্রিয়া জানিয়ে হেলাল বলেন, জামায়াতে ইসলামী নারীর সম্মান, কর্মক্ষেত্রে অংশগ্রহণ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। নারীরা সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ ইসলাম তাদের মর্যাদা দেয়, আমরাও সেই মর্যাদাকে বাস্তবে প্রতিষ্ঠা করবো।

    মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচিত হই বা না হই আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য। আপনারা আমার শক্তি, আমার প্রেরণা।
    সভায় বক্তব্য দেন, এলাকার এক মসজিদের ইমাম, কয়েকজন তরুণ ও পেশাজীবী মানুষ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ