ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩

    গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বেপরোয়া মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশের খাদের মধ্যে পড়েছে যাত্রীবাহী সাকুরার একটি বাস। এতে কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশের হলি কেয়ার ক্লিনিকের সন্নিকটে।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহন দুর্ঘটনাস্থল অতিক্রম করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল পার্শ্ববর্তী পকেট রাস্তা থেকে বেপরোয়াভাবে মহাসড়কে ওঠে। তাৎক্ষণিক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদের মধ্যে পড়ে যায়।

    তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিক তিনিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের চালক ও আরোহীসহ সাকুরা পরিবহনের আহত ১৩ জন যাত্রীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

    গৌরনদী হাইওয়ে থানার টিএসআই রুহুল আমীন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ