ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • চরফ্যাসনে মাথাবিহীন দুই লাশের পরিচয় মেলেনি দু-দিনেও

    চরফ্যাসনে মাথাবিহীন দুই লাশের পরিচয় মেলেনি দু-দিনেও
    ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাসনে মস্তক বিহীন দুটি পোড়া লাশের  গত দুই দিনেও মেলেনি কোন পরিচয়।
     চরফ্যাসন থানার ওসি মনিরুল ইসলাম মিয়া জানান, পোস্ট মর্টেম করার জন্য লাশ দুটি আজ শুক্রবার সকালে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । রহস্য উদঘাট না হলে লাশগুলোকে বেওয়ারিশ হিসাব আঞ্জুমান মফিদুল ইসলামে দাফন করা হবে ।  


     পুলিশের এ এস পি শেখ সাব্বির হোসেন জানান, লাশগুলোর পরিচয় শনাক্ত করার জন্য  আমরা বাংলাদেশের সকল থানায় মেসেজ করেছি এবং ফিঙ্গার প্রিন্ট নিচ্ছি । কিন্তু এখনো কোন সন্ধান পাইনি তাই বিভিন্ন ভাবে জনগণের সাহায্য চেয়েছি । বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদমাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন আলামত হিসেবে লাশের পাশে থাকা একটি কাঁধ ব্যাগ, আয়না, বড় স্মার্ট ফোন ,সাদা ও লাল গেঞ্জি ,ছাতা, টুথপেষ্ট,  লবনের কৌটা , পানির ছোট বোতল ও একটি ক্যাপ (সবই পুড়ে গেছে) তুলে ধরা হয়েছে ।

    তিনি আরও জানান, মৃতদের একজনের বয়স আনুমানিক৩০-৪৯ এবং অপরজনের ১৫-২৫ বছর। একজনের পায়ে রাবারের জুতা ও অন্যজনের পায়ে কেডস ছিলো এবং এবং এরা প্যান্ট পরা ছিলন ।

     
     উল্লেখ্য, বৃহস্পতিবার (০৮ এপ্রিল ) চরফ্যাসনের আসলামপুর ইউনিয়নের সবেক ৭ নং বর্তমান ৪ নং ওয়ার্ড এর  সুন্দরী খালের সুন্দরী ব্রিজ সংলগ্ন জামাল ভূইয়াদের  পরিত্যক্ত বাগান থেকে মাথা বিহীন আগুনে পুড়ে যাওয়া দুটি লাশের কঙ্কাল দুপুর ১ টায় উদ্ধার করে চরফ্যাসন থানা পুলিশ ।  

    এলাকাবাসী জানান,  ধারণা করা হচ্ছে দেহ থেকে মাথা আলাদা করে এবং কেরোসিন বা পেট্রোল দিয়ে পুড়িয়ে লাশ দুটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। 

    এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ