ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • গৌরনদীতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ওপর হামলা, আহত ৫

    গৌরনদীতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ওপর হামলা, আহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগী ও তার স্বজনদের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে। 

    এ সময় হামলাকারীরা হাসপাতালের বিভিন্ন কক্ষের জানালার গ্লাস ভাঙচুর করে। হামলার সময় আতঙ্কে হাসপাতালের প্রধান দুই ফটকে তালাবদ্ধ করে রাখায় প্রায় আধা ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ থাকে। হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

    আহতরা জানায়, মঙ্গলবার বিকেলে গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লার কালাম ফকির ও লুৎফর শিকদারের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে কালাম ফকিরের স্ত্রী নাসিমা বেগম ও লুৎফর শিকদার আহত হন। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    আহত নাসিমার ছেলে আরাফাত ফকির অভিযোগ করেন, রাত ৮টার দিকে তার মায়ের চিকিৎসা চলাকালে কাইয়ুম খানের নেতৃত্বে প্রতিপক্ষের ১০-১২ জন ভাড়াটিয়া লোক হাসপাতালে প্রবেশ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আরাফাত, তার বাবা কালাম ফকির, মা নাসিমা বেগম ও দুই বোন আহত হন।

    তার মেয়ে তানিয়া বেগম বলেন, ‘হামলার সময় প্রাণ বাঁচতে আমরা হাসপাতালের বাথরুমে আশ্রয় নেই, কিন্তু কাইয়ুম খান ও তার সহযোগীরা দরজা ভেঙে আমাদের টেনে-হিঁচড়ে বাইরে আনে এবং পুনরায় মারধর করে। হামলার সময় হামলাকরীরা হাসপাতালের জানালার গ্লাস ভাঙচুর করে।’

    খবর পেয়ে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা স্থানীয়দের তোপের মুখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 


    অভিযুক্ত কাইয়ুম খান  বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। ঘটনার সময় আমি যুবদলের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।’তবে স্থানীয়দের ভাষ্য ও হামলার সময় ভিডিও ফুটেজে কাইয়ুম খানকে ঘটনাস্থলে দেখা যায়।

    গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহিন বলেন, সরকারি হাসপাতালের অভ্যন্তরে হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

    গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান বলেন, হামলার ঘটনায় এখনও থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ